আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’, ২৬ বছরেই বিধানসভার ভোটে তৃনমূলের টিকিট পেয়ে চমক তরুণী প্রার্থীর,কে এই তরুণী ?

Published on: March 19, 2026
---Advertisement---

কলকাতা, ১৯ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃনমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-র ঘোষিত তালিকায় একাধিক চমকের মধ্যে অন্যতম নাম বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।

মাত্র ২৬ বছর বয়সে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া ঋতুপর্ণা রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন হলেও রাজনৈতিক পরিবেশ তাঁর কাছে একেবারেই অচেনা নয়। বনগাঁরই বাসিন্দা ঋতুপর্ণা ছোট থেকেই রাজনীতির আবহে বড় হয়েছেন। তাঁর বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান এবং মা জ্যোৎস্না আঢ্যও একই পদে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। ফলে পরিবার থেকেই জনসেবার শিক্ষা পেয়েছেন ঋতুপর্ণা।

শিক্ষাজীবনেও যথেষ্ট মেধার পরিচয় দিয়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি মানুষের সঙ্গে মিশে কাজ করার আগ্রহও ছিল বরাবর। এলাকার মানুষজনের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা তাঁকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন, “দল আমার ওপর ভরসা রেখে এই দায়িত্ব দিয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই দায়িত্ব পালন করতে। এই আসনে দলকে জয়ী করতে পারব বলেই আমার বিশ্বাস।তিনি আরও জানান, এত দ্রুত এই সুযোগ পাবেন, তা তিনি কল্পনাও করেননি।

ঋতুপর্ণা বলেন, ছোট থেকেই তিনি তাঁর দাদু, বাবা ও মাকে মানুষের সেবায় নিয়োজিত থাকতে দেখেছেন। সেই পরিবেশেই বড় হয়ে মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। তিনি বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের পাশে থাকার একটা মাধ্যম।

এদিকে, ভোটের প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। তাঁর সঙ্গে রয়েছেন মা জ্যোৎস্না আঢ্য, যিনি প্রতিনিয়ত তাঁকে সহযোগিতা করছেন।

রাজনীতির ক্ষেত্রে বাবা-মা দুজনের কাছ থেকেই শিক্ষা পেলেও ঋতুপর্ণার মতে, বাবার কাছ থেকেই তিনি বেশি শিখেছেন। তিনি বলেন, “মানুষের সঙ্গে যেভাবে বাবা মিশে যান, সেটাই আমার কাছে বড় শিক্ষা।

সব মিলিয়ে, তরুণ প্রার্থী হিসেবে ঋতুপর্ণা আঢ্যকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অভিজ্ঞ পরিবারের ছত্রছায়ায় থেকে মানুষের মন জয় করতে পারলেই, এই তরুণ মুখ ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment