আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় বুথে চিকিৎসা পরিষেবার অভাব, জল-হুইলচেয়ার নেই, অসুস্থ একাধিক ভোটার, অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সেক্টর অফিসারের

Published on: April 23, 2026
---Advertisement---

দিনহাটা, ২৩ এপ্রিলঃ ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন একাধিক ভোটার, আর তাতেই সামনে এল বুথে ন্যূনতম পরিষেবার অভাবের অভিযোগ। দিনহাটা বিধানসভার কোয়ালিদহ নাজিরভিটার ৪র্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের ৭/২৫৫ ও ৭/২৫৬ নম্বর বুথে এই চিত্র দেখা যায়।

অভিযোগ, সকাল সাড়ে ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন অন্তত তিনজন ভোটার। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের কোলে করে বুথের ভিতরে নিয়ে যান এবং বসার ব্যবস্থা করেন। তবে সেখানে কোনও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, পর্যাপ্ত পানীয় জল বা হুইলচেয়ারের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভোটারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন অব্যবস্থা মেনে নেওয়া যায় না। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য ন্যূনতম সুবিধা থাকা প্রয়োজন ছিল।
ঘটনার বিষয়ে সেক্টর অফিসার রুপকান্ত রায় জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আরও বলেন, অসুস্থ ভোটারদের জন্য দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে।

যদিও পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে এই ঘটনা ভোট ব্যবস্থাপনায় প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

লাভপুরে রক্তাক্ত ভোট, মাথায় ইটের আঘাত, হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী, অভিযোগ অস্বীকার তৃণমূলের

গণতন্ত্রের উৎসবে সামিল বৃহন্নলরা, ধূপগুড়িতে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস

মাথাভাঙ্গায় বুথের সামনে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ,‘টাকা বিলি’র অভিযোগে রণক্ষেত্র ঘোকসাডাঙা

বুথের বাইরে হেনস্থা, প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থী,কুমারগঞ্জে কেন্দ্রীয় বাহিনী কোথায়? হামলার অভিযোগে সরব বিজেপি

“আমার ভোট আগেই পড়ে গেছে” বুথে ক্ষোভ, হস্তক্ষেপে বিজেপি প্রার্থী শংকর ঘোষ

কোচবিহার উত্তরে ৬ বুথে ভোট সাময়িক বন্ধ, ভিভিপ্যাট লক ও কন্ট্রোল ইউনিট বিকল, ঘটনাস্থলে ছুটে গেলেন পার্থ প্রতিম রায়

Leave a Comment