আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দুপুরে ভূমিকম্পে কাঁপল কলকাতা,আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ

Published on: February 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ শুক্রবার দুপুর ১টা বেজে ২২ মিনিট নাগাদ আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কয়েক সেকেন্ড স্থায়ী জোরালো কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বহুতল আবাসন থেকে শুরু করে সরকারি অফিস, ব্যাঙ্ক ও হাসপাতালে কর্মরত মানুষজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন। অনেক জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অফিস ফাঁকা করে দেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০ এবং উৎসস্থল কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। পরে জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা, যার দূরত্ব পশ্চিমবঙ্গের টাকি থেকে প্রায় ২৬ কিলোমিটার। সংশোধিত হিসাবে কম্পনের মাত্রা ছিল ৫.৪। বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জোরালো কম্পন অনুভূত হয়। হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষ কম্পন টের পেয়েছেন। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবর মিলেছে, যদিও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ মেঝে ও দেওয়াল দুলতে শুরু করায় অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে পরিস্থিতি স্পষ্ট হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও ঘনবসতিপূর্ণ এলাকায় এর প্রভাব বেশি অনুভূত হয়।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসে ভূমিকম্পে কেঁপেছে রাজ্য। গত ৩ ফেব্রুয়ারি রাতে মায়ানমারকে কেন্দ্র করে হওয়া ৬ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল কলকাতায়। তারও একদিন আগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে কম্পন টের পাওয়া যায়। পরপর ভূমিকম্পে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর মধ্যে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment