আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের পরেই উত্তপ্ত কলকাতা, গড়িয়ায় বিজেপি অফিসে হামলার অভিযোগ

Published on: April 30, 2026
---Advertisement---

কলকাতা, ৩০ এপ্রিলঃ ভোট পর্ব মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কলকাতার একাধিক এলাকা। বেহালার পর এবার গড়িয়ার পঞ্চসায়রে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা সামনে আসে।

অভিযোগ, বুধবার গভীর রাতে যাদবপুর বিধানসভা কেন্দ্রের পঞ্চসায়র এলাকায় বিজেপির এক পোলিং এজেন্টের অফিসে হামলা চালানো হয়। আক্রান্ত হন ১৫৩ নম্বর বুথের পোলিং এজেন্ট শান্তনু সরকার। তাঁর অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি সামনে রাখা গাড়ির কাচ চুরমার করে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি অফিসে থাকা সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে। তাঁর দাবি, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “সংবাদমাধ্যমে হাওয়া গরম করে লাভ নেই। ফল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করুক বিজেপি।”

অন্যদিকে, একই রাতে বেহালা পশ্চিমের রবীন্দ্রনগর এলাকাতেও উত্তেজনার খবর মিলেছে। তৃণমূলের অভিযোগ,

তাদের পার্টি অফিসে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালায়। ইট ও বাঁশ দিয়ে আক্রমণ করা হয় কর্মীদের উপর। ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা অঞ্জন দাস। অভিযোগ, তাঁকেও

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment