আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অর্জুন অধ্যায় পেরিয়ে হর্ষ মেহেতার সঙ্গে কি নতুন সম্পর্কে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’?

Published on: February 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ফেব্রুয়ারিঃ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা-র ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে গিয়ে এক রহস্যময় সঙ্গীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা। কালো ট্রেঞ্চ কোট, টাইট করে বাঁধা চুল আর নো-মেকআপ লুকে মালাইকার উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনই তাঁর পাশের ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

সূত্রের খবর, ওই ব্যক্তি হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতা। বয়সে মালাইকার চেয়ে ছোট এই ব্যবসায়ীর সঙ্গে গত এক বছর ধরে অভিনেত্রীর ঘনিষ্ঠতা বেড়েছে বলেই শোনা যাচ্ছে। যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মালাইকা, তবুও ইতালির রোম শহরে এক অনুরাগীর তোলা সেই ‘লাখ টাকার ফ্রেম’ এখন সেলেব মহলে আলোচনার বিষয়।

এর আগে এনরিক ইগলেসিয়াস-এর মুম্বই কনসার্টে রং মিলিয়ে পোশাকে মালাইকা ও হর্ষকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনার সূত্রপাত। ২০২৪ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন অর্জুন কাপুর ও মালাইকা। এরপর থেকেই অভিনেত্রীর জীবনে নতুন বন্ধুত্বের আভাস মিলতে শুরু করে।
তবে এই নতুন সম্পর্ক ঘিরে সমালোচনাও কম নয়। প্রাক্তন শ্বশুর সেলিম খান অসুস্থ থাকাকালীন মালাইকার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন নিন্দুকরা। যদিও এসব মন্তব্যে কখনওই বিশেষ গুরুত্ব দেননি ‘মুন্নি’ খ্যাত অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তাঁর কাছে নতুন নয়। তবুও নিজের মতো করে জীবনকে উপভোগ করতেই যেন বিশ্বাসী মালাইকা। এখন দেখার, এই সম্পর্কের জল্পনায় কবে সিলমোহর দেন তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment