খবরিয়া ২৪ ডেস্ক, ২১ জানুয়ারিঃ চুটিয়ে প্রেম করছেন মিয়া খলিফা ও রোয়ান অ্যাটকিনসন এমনই চাঞ্চল্যকর দাবি ঘিরে কয়েকদিন ধরে সরগরম নেটদুনিয়া। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের একসঙ্গে থাকা নানা ছবি। ৩২ বছরের প্রাক্তন পর্ন তারকা ও ৭১ বছরের বিশ্বখ্যাত ব্রিটিশ অভিনেতার ‘সম্পর্ক’ ঘিরে শুরু হয় জল্পনার ঝড়। বয়সের ফারাক, পেশাগত ভিন্নতা সবকিছু ছাপিয়ে নেটিজেনদের একাংশ ধরে নেন, দু’জনের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু চলছে।
মিয়া খলিফা একজন লেবানিজ-মার্কিন সোশাল মিডিয়া পার্সোনালিটি ও প্রাক্তন পর্ন তারকা। লেবাননের বৈরুতে জন্ম তাঁর। ২০০০ সালে পরিবারের সঙ্গে আমেরিকায় পাড়ি দেন। ২০১৪ সালের অক্টোবরে পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেই মাত্র তিন মাসে তুমুল জনপ্রিয়তা পান তিনি। সেই সময় পর্নহাবের সর্বাধিক দেখা তারকাদের তালিকায় শীর্ষে উঠে আসে তাঁর নাম। তবে এই খ্যাতির সঙ্গে সঙ্গে আসে ভয়াবহ অভিজ্ঞতা। খুনের হুমকি থেকে শুরু করে আইএস-এর তরফে শিরশ্ছেদের ছবি প্রকাশ সবকিছুর মুখোমুখি হতে হয় তাঁকে। পরে তিনি নিজেই জানান, মাত্র তিন মাসের জন্য ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে সরে দাঁড়ান।
অন্যদিকে রোয়ান অ্যাটকিনসন মানেই ‘মিস্টার বিন’। ১৯৯০ সালে আত্মপ্রকাশ করা এই চরিত্র তাঁকে বিশ্বজোড়া জনপ্রিয়তা এনে দেয়। ‘ব্ল্যাকাডার’, ‘জনি ইংলিশ’-এর মতো সিরিজ ও সিনেমায়ও তাঁর অভিনয় প্রশংসিত। আট থেকে আশি সকলের কাছেই তিনি সমান প্রিয়।
এমন দুই ভিন্ন মেরুর মানুষকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই চমকে যান নেটিজেনরা। যদিও দু’জনের কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু শেষ পর্যন্ত এক সংবাদমাধ্যমের দাবি, গোটা বিষয়টাই গুজব। ভাইরাল হওয়া ছবিগুলি আসলে এআই দ্বারা তৈরি। বাস্তবে মিয়া খলিফা ও রোয়ান অ্যাটকিনসনের মধ্যে কোনও সম্পর্কই নেই।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এভাবেই ভুয়ো ছবি ও তথ্য ছড়িয়ে পড়ছে দ্রুত। আর সেই ফাঁদে পড়ে বারবার বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ এই ঘটনাই তার বড় উদাহরণ।





