আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চিকেনস নেকে ভিয়েতনাম যুদ্ধের ‘কু চি টানেল’ মডেলে ভূগর্ভস্থ রেল করিডরের ছক,জোরদার হচ্ছে ভারতের কৌশলগত প্রস্তুতি

Published on: February 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ ফেব্রুয়ারিঃ ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বোমাবর্ষণ থেকে বাঁচতে যে কু চি টানেল ইতিহাস তৈরি করেছিল, সেই আদলেই এবার ভারতের চিকেনস নেক বা শিলিগুড়ি করিডরে ভূগর্ভস্থ রেলপথ তৈরির পরিকল্পনা ঘিরে চাঞ্চল্য। দেশের কৌশলগতভাবে সবচেয়ে সংবেদনশীল এই করিডরের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে মাটির তলায় প্রায় ৪০কিলোমিটার দীর্ঘ ‘স্ট্র্যাটেজিক রেল করিডর’ গড়ার উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক।

রেল সূত্রে খবর, অসমের তিন মাইল হাট থেকে শিলিগুড়ির রাঙাপানি পর্যন্ত এই ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে থাকা ডবল রেললাইনকে ফোর লাইনে উন্নীত করা হবে, তার সঙ্গে যুক্ত হবে আরও দুটি আন্ডারগ্রাউন্ড লাইন। প্রকল্পটি সম্পূর্ণ হলে চিকেনস নেক জুড়ে মোট ছয় লাইনের একটি কৌশলগত রেল করিডর গড়ে উঠবে।

গোয়েন্দা সূত্রের দাবি, যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে মাটির উপরের রেলপথ ক্ষতিগ্রস্ত হলেও যাতে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ভূগর্ভস্থ রেলপথ দিয়ে সেনাবাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ দ্রুত পৌঁছে দেওয়া যাবে সেভেন সিস্টার্সে।

ইতিমধ্যেই চিকেনস নেক এলাকায় নতুন নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৭৫ শতাংশ এলাকায় আধুনিক বেড়া বসানো হয়েছে, রয়েছে উন্নত নজরদারি ক্যামেরা ও এরিয়া ডমিনেশন সিস্টেম। পাশাপাশি এস-৪০০ ডিফেন্স সিস্টেম ও সারফেস টু এয়ার মিসাইল মোতায়েন করা হয়েছে।

চিন, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সংযোগস্থলে অবস্থিত এই করিডরকে লক্ষ্য করে জঙ্গি সংগঠন ও শত্রু রাষ্ট্রগুলির ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিকাঠামোর জন্য ১১,৪৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চিকেনস নেকে এই ভূগর্ভস্থ রেল করিডর ভারতের কৌশলগত শক্তি আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment