আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রচারের মাঝেই দলবদল, শীতলকুচিতে প্রার্থীর হাত ধরে তৃণমূলে যোগ ৭ বিজেপি কর্মী-সমর্থক

Published on: April 13, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৩ এপ্রিল: বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে, আর তার মাঝেই শীতলকুচি কেন্দ্রে সামনে এল দলবদলের ঘটনা। বড় পিনঝারীর ঝাড় এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিহর দাসের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সাতজন কর্মী-সমর্থক ও তাঁদের পরিবার। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী হরিহর দাস। এরপর তিনি আজিজুল হকের বাড়ি সংলগ্ন এলাকায় একটি খোলা বৈঠকে অংশ নেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

পরবর্তীতে বড় পিনঝারীর ঝাড় এলাকায় আরও একটি বৈঠকে যোগ দেন তিনি। সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে সাতটি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। হরিহর দাস তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। নতুনভাবে দলে যোগ দেওয়া কর্মী-সমর্থকেরা জানান, উন্নয়নের স্বার্থে এবং এলাকার সার্বিক অগ্রগতির কথা ভেবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূল প্রার্থীর দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পের ওপর আস্থা রেখেই মানুষ ক্রমশ তৃণমূলের দিকে ঝুঁকছেন। তিনি বলেন, “মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে, তাই বিরোধী শিবির ছেড়ে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।”

যদিও এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, ভোটের আগে এই ধরনের ঘটনা নতুন কিছু নয় এবং এর প্রভাব ফলাফলে পড়বে না।
সবমিলিয়ে নির্বাচনের আগে শীতলকুচিতে রাজনৈতিক সমীকরণ যে ক্রমশ বদলাচ্ছে, এই ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment