আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাকিমপাড়ায় রাস্তার উপর অবৈধ লোহার ওভারব্রিজ,অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ

Published on: February 25, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ শহরের ব্যস্ত এলাকায় রাস্তার উপর অবৈধভাবে লোহার অস্থায়ী ওভারব্রিজ নির্মাণকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি হাকিমপাড়া এলাকায়। অভিযোগ, একটি বহুতল নির্মাণের কাজের সুবিধার্থে রাতের অন্ধকারে রাস্তার দু’প্রান্ত জুড়ে লোহার কাঠামো বসিয়ে অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়। এ জন্য শিলিগুড়ি পুরনিগম-এর কোনও অনুমতি নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের পিছনের ওই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত। প্রতিদিন বহু পথচারী, স্কুলপড়ুয়া এবং যানবাহন এই রাস্তা ব্যবহার করে। বাসিন্দাদের অভিযোগ, নির্মাণ সংস্থা হঠাৎ করেই রাতের বেলায় লোহার বিম বসিয়ে রাস্তার উপর অস্থায়ী ওভারব্রিজ তৈরি করে। এতে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

ঘটনার খবর পেয়ে দ্রুত হস্তক্ষেপ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর নির্দেশে পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ কাঠামো ভেঙে দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসুরক্ষার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হয় এবং কোনও রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।

নির্মাণ সংস্থার মালিক বিনা অনুমতিতে ব্রিজ তৈরির কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তবে কী কারণে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুরনিগম।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। বাসিন্দাদের একাংশের দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের অবৈধ নির্মাণ আর না হয়, তার জন্য কড়া নজরদারি চালানো হোক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment