আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আইসিডিএস কেন্দ্রের উদ্যোগে গর্ভবতী মায়েদের স্বাদঅন্ন, শিরপুরা গ্রামে স্বাস্থ্য সচেতনতার বার্তা

Published on: February 4, 2026
---Advertisement---

আবদুল হাই, বাঁকুড়া: গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরপুরা গ্রামে অনুষ্ঠিত হল বিশেষ স্বাদঅন্ন অনুষ্ঠান। আইসিডিএস প্রকল্পের আওতায় শিরপুরা গ্রামের ১৮১ ও ৩২৭ নীলমুড়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যন্ত এলাকার গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্তের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা সক্রিয়ভাবে অংশ নেন। স্বাদঅন্ন অনুষ্ঠানের মাধ্যমে গর্ভবতী মায়েদের সামনে তুলে ধরা হয় গর্ভাবস্থায় সুষম ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব। কোন ধরনের খাবার মায়ের ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো টিকাকরণ, মাতৃ ও শিশু সুরক্ষা এবং প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী যত্ন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, অঙ্গনওয়াড়ী কর্মীরা গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিশ্রামের গুরুত্ব সম্পর্কেও সচেতন করেন।

এই উপলক্ষে গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। স্বাস্থ্যসম্মত খাদ্য পেয়ে ও সরাসরি পরামর্শ পেয়ে খুশি হন মায়েরা। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগে যেমন পুষ্টি সম্পর্কে ধারণা বাড়ে, তেমনই মানসিক ভরসাও মেলে। প্রত্যন্ত গ্রামে আইসিডিএস ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের এমন উদ্যোগ মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment