কোচবিহার, ৩১ জানুয়ারি : কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আবেগ তাড়িত হলেন কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।এমনকি এখানে আমন্ত্রিত মনে হয়না বলে মন্তব্য করেন তিনি।
কিন্ত কেন জানেন, আসলে ওই স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ বাবু। তাই কোন সালে ওই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন জানান সেকথাও। অভিজিৎ বাবু বলেন, এখানে আমন্ত্রিত মনে হয়না। নিজের মনে হয়।আমি ১৯৯১ সালে মাধ্যমিকের ব্যাচ।এই স্কুল থেকে পাশ করেছি।
আজ শনিবার কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের এই ক্রিড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বর্তমান ছাত্ররাও উপস্থিত ছিলেন।
ওই প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড়িয়াহাটী অঞ্চলের উপর প্রধান অনুপ ভদ্র, প্রধান রতি বর্মন বিশিষ্ট সমাজসেবী সায়ন দীপ গোস্বামী বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক শ্রী নিতাই ধর, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক প্রাণেশ চন্দ্র নন্দী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এই ক্রীড়া প্রতিযোগিতা মোট ২৮টি ইভেন্ট রয়েছে, ২০০জন ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানা যায়।





