আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদায় তজমুল হোসেনকে ‘তোলাবাজ’ বললেন হুমায়ুন কবির, শুরু তুমুল রাজনৈতিক তরজা

Published on: February 16, 2026
---Advertisement---

মালদা, ১৬ ফেব্রুয়ারিঃ রাজ্যের নতুন দল জনতা উন্নয়ন পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন হল হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে। এদিন সেখানে যান জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সেখানে গিয়ে  রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেনকে তোলাবাজ বললেন হুমায়ুন কবির। তাঁর দাবি, “তোলা থেকে আদায়ের ২৫ শতাংশ রাজ্যে পাঠানো হয়, বাকি ৭৫ শতাংশ নিজের পকেটে রাখেন।” পাশাপাশি কটাক্ষ করে বলেন, “এইসব মন্ত্রীদের মুখ্যমন্ত্রীও গুরুত্ব দেন না। তোলা তুলেই রাজনীতি চলে।”

হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে আয়োজিত ওই কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। স্থানীয় রাজনৈতিক মহলে যা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। হুমায়ুন কবিরের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসকদল তৃণমূল। যদিও তাঁর গড়েই এমন অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা আক্রমণ শানিয়েছেন তজমুল হোসেন।তিনি দাবি করেছেন, ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে।

এদিকে, এই বিতর্কের মাঝেই সুযোগ নিতে সক্রিয় হয়েছে বিজেপিও। জেলা রাজনীতিতে ক্রমেই উত্তাপ বাড়ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

শুধু আক্রমণ নয়, সংগঠন বিস্তার নিয়েও বড় ঘোষণা করেন হুমায়ুন কবির। তিনি জানান, আগামী দু’বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ হবে। এই ইস্যুতে রাজ্যজুড়ে মানুষের ব্যাপক সাড়া মিলছে বলেও দাবি তাঁর।

পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ১৮২টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মালদা জেলায় ১২টি আসনেই প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি। হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও প্রার্থী করা হবে বলে জানান তিনি। সব মিলিয়ে মালদার রাজনৈতিক ময়দানে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment