আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

স্ত্রীর সঙ্গে বচসার জেরে ভয়াবহ কাণ্ড, গুলি করে স্ত্রী-সহ চারজনকে খুন করল ভারতীয়, গ্রেপ্তার আমেরিকায়

Published on: January 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ জানুয়ারিঃ আমেরিকার আটলান্টায় পারিবারিক বিবাদ থেকে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল। স্ত্রীর সঙ্গে তুমুল বচসার সময় আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির বিরুদ্ধে। এখানেই থামেনি উন্মত্ততা। স্ত্রীর পর আরও তিন আত্মীয়কে গুলি করে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বিজয় কুমারকে। তাঁর বয়স ৫১ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম মিমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চান্দের (৩৭) এবং হরিশ চান্দের (৩৮)। মিমু ছিলেন অভিযুক্ত বিজয় কুমারের স্ত্রী। শুক্রবার তাঁরা আটলান্টার ব্রুক আইভি কোর্ট এলাকার গৌরব কুমারদের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁদের সন্তানও। রাত আনুমানিক আড়াইটে নাগাদ আচমকাই ওই বাড়ির মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা।

অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার একপর্যায়ে মাথায় রাগ চড়ে যায় বিজয়ের। এরপরই তিনি আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে স্ত্রী মিমুকে গুলি করেন। তারপর একে একে গৌরব কুমার, নিধি চান্দের এবং হরিশ চান্দেরকে গুলি করে খুন করেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়।

এই নৃশংস ঘটনার সময় বাড়ির মধ্যেই উপস্থিত ছিল তিনটি শিশু। বিজয়ের উন্মত্ত আচরণ দেখে আতঙ্কে তারা আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। সেই কারণেই প্রাণে বেঁচে যায় তারা। শিশুদের মধ্যে অভিযুক্ত বিজয়ের ১২ বছরের সন্তানও ছিল বলে জানা গেছে। ঘটনার পর বিজয় ও মিমুর সন্তানই সাহস করে পুলিশে ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আটলান্টা পুলিশ। সেই সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিলেন বিজয় কুমার। তবে পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই এলাকা ঘিরে ফেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে চারটি হত্যার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আটলান্টার ইন্ডিয়ান মিশন জানিয়েছে, পারিবারিক বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। যদিও ঠিক কী কারণে বিজয় ও মিমুর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কারণ জানার চেষ্টা চালাচ্ছে। উদ্ধার হওয়া তিন শিশুকে পরিবারের এক সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রবাসী ভারতীয় মহলে গভীর শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment