আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের ‘গোপন বৈঠক’ বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ, রিপোর্ট তলব হাই কোর্টের

Published on: April 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ এপ্রিলঃ শেষ দফার ভোটের আগে ডায়মন্ড হারবার কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক দানা বাঁধছে। নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পরশত্তমদাস-এর বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট এবং কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী পান্নালাল হালদার। তাঁর দাবি, গত ২০ এপ্রিল রাতে একটি সরকারি টুরিস্ট লজে বিজেপি প্রার্থী দীপক হালদার ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন ওই পুলিশ পর্যবেক্ষক। সেই বৈঠকের ভিডিও প্রমাণ হিসেবে তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষও।

এই প্রসঙ্গটি প্রথম জনসমক্ষে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তিনি অভিযোগ করেন, গোপনে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছিল এবং সেই কারণেই বিষয়টি সামনে আনা হয়েছে।

পরবর্তীতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন হাই কোর্টে মামলা দায়ের করে ওই পুলিশ পর্যবেক্ষককে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর দাবি জানান। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে।

তবে তিনদিন পেরিয়ে গেলেও সেই রিপোর্ট জমা পড়েছে কি না, তা স্পষ্ট নয়। নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁদের দাবি, অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতা এবং রাজনৈতিক উত্তেজনা দু’ই বাড়ছে। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপ এবং কমিশনের রিপোর্টের উপর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

স্কুটির ডিকি থেকে উদ্ধার ৩০০ গ্রাম ব্রাউন সুগার, বাজারমূল্য কয়েক লক্ষ

৭১৩ কিমি পেরিয়ে ভোট ডিউটি! নিজের পকেট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে কোচবিহার থেকে দক্ষিণবঙ্গে ছুটছেন কর্মীরা

দলবদলের পর অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, সাইবার সেলে অভিযোগ দায়ের রূপাঞ্জনা মিত্রের

মমতাকে গুলি করার হুমকি পোস্ট বিজেপি মুখপাত্রর! “৪ তারিখ জবাব দেবে মানুষ”, পালটা আক্রমণে সরব তৃণমূল

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, ‘পুষ্পা ঝুকেগা নেহি’ পর্যবেক্ষককে চ্যালেঞ্জ জাহাঙ্গিরের

মালদায় তৃণমূল প্রার্থীকে স্যালুট, সৌজন্য না পক্ষপাত? গণনাকেন্দ্রের ঘটনায় মুখোমুখি তৃণমূল-বিজেপি

Leave a Comment