আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাহুল-প্রশংসায় গলল বরফ? ক্যাপ্টেনকে ঘিরে পঞ্জাব বিজেপিতে ‘ভাঙন’-জল্পনা

Published on: August 9, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৯ আগস্টঃ পঞ্জাবের রাজনীতিতে ফের জোরালো জল্পনা। বিজেপিতে কোণঠাসা ক্যাপ্টেন অমরিন্দর সিং কি আবার কংগ্রেসে ফিরতে চলেছেন? রাহুল গান্ধীর প্রকাশ্য প্রশংসা এবং তার জবাবে অমরিন্দরের উচ্ছ্বসিত প্রতিক্রিয়াই সেই জল্পনায় নতুন ইন্ধন দিয়েছে।

পঞ্জাবের একাধিক বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দরের সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক বহু পুরনো। রাজীব গান্ধীর সহপাঠী ছিলেন তিনি। সেই সূত্রে সোনিয়া ও রাহুলের সঙ্গেও তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠতা রয়েছে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দল ছেড়ে ‘পঞ্জাব লোক কংগ্রেস’ তৈরি করেন অমরিন্দর। পরে সেই দলকে বিজেপির সঙ্গে মিশিয়ে দেন তিনি। তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েক জন নেতাও গেরুয়া শিবিরে যোগ দেন।

কিন্তু বিজেপিতে আসার পর থেকেই ধীরে ধীরে তাঁর গুরুত্ব কমেছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। তাঁর ঘনিষ্ঠ নেতারাও আগের মতো গুরুত্ব পাচ্ছেন না। সম্প্রতি অমরিন্দর নিজেই আক্ষেপের সুরে জানিয়েছিলেন, বিজেপির নেতারা তাঁর জন্মদিনেও শুভেচ্ছা জানান না।

এর মধ্যেই জেন-জি পড়ুয়াদের সঙ্গে আলোচনায় রাহুলকে প্রশ্ন করা হয়, বিজেপিতে তাঁর পছন্দের নেতা কে? জবাবে বিরোধী দলনেতা বলেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন রাহুল।

রাহুলের মন্তব্যে স্বভাবতই খুশি অমরিন্দর। তাঁর বক্তব্য, ‘‘ও এটা বলেছে, আমার খুব ভাল লেগেছে।’’ ছোটবেলা থেকেই রাহুলদের চেনেন বলেও জানান তিনি। তবে ব্যক্তিগত সম্পর্ক রাজনীতিতে প্রভাব ফেলবে না এমন বার্তাই দিয়েছেন ক্যাপ্টেন।

তাতেই জল্পনা আরও বেড়েছে। এখনই কংগ্রেসে ফেরার সম্ভাবনা অমরিন্দর উড়িয়ে দিলেও রাজনীতিতে সমীকরণ বদলাতে সময় লাগে না। ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যাপ্টেন কি ফের ‘ঘরে’ ফিরবেন? আর ফিরলে পঞ্জাব বিজেপিতে কি সত্যিই বড়সড় ভাঙন ধরবে?

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment