মাথাভাঙা, ২ ফেব্রুয়ারিঃ বাংলার আবাস যোজনা প্রকল্পে কাটমানি চাওয়ার প্রতিবাদ এবং কাটমানি না দেওয়ার প্রচার করায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের এক কর্মী।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মাথাভাঙ্গা ১নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙারখাতা খাগড়াবাড়ি এলাকায়।
অভিযোগ,বাজার থেকে বাড়ি ফেরার সময় নিজের দলেরই কয়েকজন কর্মী ধারালো অস্ত্র নিয়ে সুনীল বর্মণের উপর হামলা চালায়।এরপর গুরুতর অবস্থায় তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সুনীল বর্মনের অভিযোগ বাংলার আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকায় বুথ সভাপতি, পঞ্চায়েতরা পাঁচ হাজার,দশ হাজার টাকা করে চাইছিলেন আর তার প্রতিবাদ করেছিলেন তিনি।এরফলে তাকে হুমকি দেওয়া হয় এবং গতকাল রাতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।





