আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গোবরাছড়ায় অন্ধ বৃদ্ধার হয়ে ভোটদানের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে নালিশের হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী উদয়ন গুহর

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ ভোটের দিন গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা ৭/১৬০ নম্বর বুথে গুরুতর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, এক অন্ধ বৃদ্ধার হয়ে ইভিএমে ভোট প্রদান করেছেন বাহিনীর এক সদস্য।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আনেন উদয়ন গুহ। তাঁর দাবি, ভোটের নিয়ম অনুযায়ী বিশেষ ক্ষেত্রে সহায়তা করা গেলেও বাহিনীর কোনও সদস্য সরাসরি ভোট দিতে পারেন না।

উদয়ন গুহ জানান, এই ঘটনার বিরুদ্ধে দ্রুত নির্বাচন কমিশন-এর কাছে লিখিত অভিযোগ জানানো হবে। তিনি আরও বলেন, এমন ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment