আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খামেনেইর মৃত্যুর জেরে বিশ্বজুড়ে ক্ষোভ, বিশ্বকাপ বয়কটের ভাবনায় ইরান, ফিফার সামনে নতুন সংকট

Published on: March 1, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ আমেরিকা-ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-র মৃত্যুর খবর ঘিরে উত্তাল আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার আবহে তার রেশ এবার গিয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার মাটিতে আয়োজিত আসন্ন ফুটবল বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে ইরান।

১১ জুন থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। কিন্তু ইরান ফুটবল ফেডারেশনের এক কর্তার উদ্ধৃতি দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আমেরিকায় গিয়ে তারা আদৌ বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তাঁর বক্তব্য, “বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকার আক্রমণ দায়ী। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রশাসকরাই।”

উল্লেখ্য, গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট ও নিউজিল্যান্ড। তবে যুদ্ধ পরিস্থিতি জটিল হলে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে আয়োজক দেশ আমেরিকা-র পাশাপাশি বিশ্ব ফুটবল সংস্থা FIFA-র কাছেও বড় ধাক্কা হতে পারে।

এর আগেও বিশ্বকাপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। মেক্সিকোয় সহিংসতা ও অপরাধমূলক ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটোতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুক হামলা এবং এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে দেহাংশ উদ্ধারের ঘটনা বিশ্বমহলে চাঞ্চল্য ছড়ায়।

শনিবার তেহরানে হামলার পর ইরানও পাল্টা আঘাত হানে দুবাই ও আবু ধাবি-সহ একাধিক স্থানে। ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অশান্ত পরিস্থিতি। এই অবস্থায় ইরান যদি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে, তা হলে ক্রীড়াজগতেও তার বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment