আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাজার কন্ঠে গীতা পাঠ দিনহাটার আবুতারায়

Published on: January 17, 2026
---Advertisement---

দিনহাটা, ১৭ জানুয়ারিঃ দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রাম আবুতারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো হাজার কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এই অনুষ্ঠান কমিটির সদস্যরা জানান প্রথম বর্ষে প্রায় ৩০ হাজারের বেশি ভক্ত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল তবে এবছর সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে।

তারা জানান প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম হবে।এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ইসকন মন্দির সহ বিদেশ থেকেও সাধু সন্তরা এই অনুষ্ঠানে যোগদান করেন।এই অনুষ্ঠানে রাশিয়া, ইউক্রেন,  সহ বিভিন্ন জায়গা থেকে সাধুসন্তরা এসেছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে মিলন সেন বলেন এবার তাদের দ্বিতীয় বর্ষ তারা আশা করেননি এত পরিমান ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করবেন। তবে এবছরের উপস্থিতির হার দেখে তারা আশাবাদী আগামী দিনে এই সংখ্যাটা আরো অনেকটাই বাড়বে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment