দিনহাটা, ৩১ জানুয়ারি: দিনহাটা ২ নং ব্লকের বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর এলাকায় গতরাত নয়টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা।ঘটনা প্রসঙ্গে জানা যায় ফ্যাক্টরির মালিক ঘর বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন রাতের খাবার খেতে কিছুক্ষণ পরেই এলাকাবাসীর চিৎকার শুনতে পেয়ে ছুটে এসে দেখেন তার ফ্যাক্টরি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেয় সাহেবগঞ্জ থানায় এবং দিনহাটা দমকল কেন্দ্রে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।
দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যাক্টরির কোন কিছুই অবশিষ্ট ছিল না। গার্মেন্টসের মালিক মমিনুর মিয়া জানান কয়েক লক্ষাধিক টাকা লোন নিয়েছিলেন তিনি এছাড়াও তার উপার্জিত সমস্ত অর্থ দিয়ে তৈরি করেছিলেন তার এই স্বপ্নের গার্মেন্টস। মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে ভষ্মীভূত হয়ে যায় তার স্বপ্ন।
এই বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন দিনহাটা ২ নং ব্লক এলাকায় যদি দমকল কেন্দ্র থাকত তবে হয়তো কিছুটা ক্ষতি এড়ানো যেত।একই মত প্রকাশ করে এলাকার পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ দাস তিনি বলেন এলাকায় একটি দমকল কেন্দ্রের প্রয়োজন আশা করি সরকার বিবেচনা করবেন।





