আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,গ্রেফতার যুবক, ধৃতকে আদালতে পেশ

Published on: February 17, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে চম্পাসারি মোড় সংলগ্ন স্টেট গেস্ট হাউসের কাছে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

ধৃতের নাম মোঃ ফিরোজ ওরফে রাজ। তার বাড়ি কালিংপং জেলায় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চেকপোস্ট এলাকা থেকে শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছিল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ তাকে আটকায় এবং তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি শিলিগুড়ি জংশন এলাকায় কারও হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেটি কাকে দেওয়া হত এবং এর পেছনে কোনও বড় চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত মোহাম্মদ ফিরোজ এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা ধৃতের মোবাইল ফোন ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন।

ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহলদারি বাড়িয়েছে এবং গোটা ঘটনার গভীরে পৌঁছতে তদন্ত জোরদার করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment