দিনহাটা, ২৭ ডিসেম্বরঃ বামনহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাদলগীর এলাকায় হাসেন আলীর খড়ের গাদায় হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ হাসান আলী ঘরে শুয়ে পড়েছিলেন সেই সময় তার বাড়ির পাশের রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার হাসেন আলীর খড়ের গাদায় আগুন দেখতে পায়।
অ্যাম্বুলেন্স ড্রাইভার চিৎকার করে বাড়ির মালিককে ডাকেন।বাড়ির মালিক ঘর থেকে বের হয়ে দেখে তাদের খড়ের গাদায় আগুন লেগেছে, তাদের চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এরপর বাড়িতে লাগানো মটর দিয়েই জল দেওয়া শুরু হয় খড়ের গাদায় এতেই নিয়ন্ত্রণে আসে আগুন।





