আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফের জুটি বাঁধতে চলেছেন ফারাহ–শাহরুখ ? ‘ম্যায় হুঁ না ২’ নিয়ে জল্পনা, ডাবল রোলে শাহরুখ, উচ্ছ্বাস অনুরাগীদের

Published on: February 7, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ ফিল্মমেকার, কোরিওগ্রাফার থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ভ্লগার দীর্ঘ কেরিয়ারে বারবার দর্শকদের মন জয় করেছেন ফারাহ খান। তবে তাঁর সবচেয়ে জনপ্রিয় ও স্মরণীয় কাজগুলির বড় অংশই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে। সেই কারণেই বহু বছর পর ফারাহ খান ফের পরিচালকের চেয়ারে বসতে পারেন, তাও আবার শাহরুখকে নিয়ে এই খবর সামনে আসতেই নেটদুনিয়ায় উত্তেজনা ছড়িয়েছে।

সাম্প্রতিক গুঞ্জন বলছে, ফারাহ খান ও শাহরুখ খান আবার একসঙ্গে কাজ করতে চলেছেন ২০০৪ সালের সুপারহিট ছবি ‘ম্যায় হুঁ না’-র সিক্যুয়েল নিয়ে। ‘ম্যায় হুঁ না ২’ নামেই ছবিটি তৈরি হতে পারে বলে ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা চলছে। পিঙ্কভিলার একটি রিপোর্ট অনুযায়ী, এই ছবিতে শাহরুখ খানকে দেখা যেতে পারে ডাবল রোলে। সূত্রের দাবি, ফারাহ এমন একটি গল্প ভাবনা তৈরি করেছেন যেখানে শাহরুখ দুই বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করবেন, যা ছবির বিনোদনমূল্য আরও বাড়িয়ে দেবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ছবির গল্পে দেশপ্রেমের ছোঁয়া থাকবে, সঙ্গে অ্যাকশন ও কমেডির মিশেল। ভারতের সামনে উঠে আসা এক নতুন ধরনের হুমকিকে কেন্দ্র করেই আবর্তিত হবে কাহিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই গল্পের প্রাথমিক ভাবনা নাকি এসেছে শাহরুখ খানের থেকেই। মে মাসে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং শেষ হওয়ার পর ফারাহ খান পুরো চিত্রনাট্য অভিনেতাকে শোনাবেন। তার পরেই ছবির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহরুখ।

এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, হালকা মেজাজের কমেডি-অ্যাকশন ছবিতে শাহরুখকে আবার দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা। আবার কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, সিক্যুয়েলের নামে যেন অযথা মূল ছবির আবেগ নষ্ট না হয়। পাশাপাশি প্রশ্ন উঠছে, ‘ম্যায় হুঁ না’-র জনপ্রিয় চরিত্রে অভিনয় করা সুশমিতা সেন, সুনীল শেট্টি, জ়ায়েদ খান ও অমৃতা রাও আদৌ ফিরবেন কি না। সব মিলিয়ে ফারাহ–শাহরুখের এই সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বলিউডে জল্পনা এখন তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment