আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শীতলকুচির ২০২ নম্বর বুথে ইভিএম বিভ্রাট, ভোটগ্রহণ শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন ভোটাররা

Published on: April 23, 2026
---Advertisement---

শীতলকুচি, ২৩ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ দিনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ধাপের চাতরা এলাকার ২০২ নম্বর বুথে ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও, দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তা শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই বহু ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাধিকার প্রয়োগের আশায়। কিন্তু ইভিএম যন্ত্রে ত্রুটি ধরা পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া থমকে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। অনেকেই অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ভোট দিতে না পেরে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও নির্বাচন কর্মী ও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কবে নাগাদ ইভিএম ঠিক হবে এবং ভোটগ্রহণ স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটারদের একটাই দাবি—যত দ্রুত সম্ভব ভোটগ্রহণ শুরু করতে হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment