আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা? প্রার্থী বাছাইয়ে তৃণমূলের বায়োডেটা বক্স

Published on: February 17, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে তুঙ্গে ব্যস্ততা। ইস্তেহারের খসড়া চূড়ান্ত করা থেকে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে অঙ্ক কষা-সব মিলিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহেই রীতি মেনে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে বায়োডেটা নেওয়ার প্রক্রিয়া শুরু করল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল ভবনে বসানো হয়েছে বিশেষ বায়োডেটা বক্স। দলের যে কোনও সদস্য নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র উল্লেখ করে সেখানে আবেদনপত্র জমা দিতে পারবেন। ২০২১ সালের নির্বাচনের পর পাঁচ বছরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বহু পরিবর্তন এসেছে। ফলে গতবারের সব প্রার্থী কি আবার টিকিট পাবেন, না কি সামনে আসবে একঝাঁক নতুন মুখ-তা নিয়ে জোর জল্পনা। সেলিব্রিটি প্রার্থীর চমক থাকবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।

দলীয় সূত্রে খবর, একাধিক কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়নের পাশাপাশি ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সমীক্ষা রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। তবু দীর্ঘদিনের প্রথা বজায় রেখেই আবেদন বাক্স চালু রাখা হয়েছে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছে কমিশন। তারপরই জোরদার হচ্ছে প্রশ্ন ভোট ঘোষণা কবে? সিইও দফতর সূত্রে খবর, তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসবে। প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দোলযাত্রা ও হোলি উৎসবের পর মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। এবার তুলনামূলক কম দফায় ভোট গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment