আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের প্রস্তুতিতে কড়া কমিশন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ বদলির নির্দেশ

Published on: February 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত পুলিশকর্মীদের বদলি ও পোস্টিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন-সংযুক্ত পুলিশকর্মীদের বদলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এই বিষয়ে একটি সাধারণ নির্দেশিকা জারি করা হলেও এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং সংক্রান্ত সমস্ত কাজ শেষ করে তার রিপোর্ট অবিলম্বে কমিশনের কাছে পাঠাতে হবে। সেই রিপোর্ট পরে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার কাছে জমা দেওয়া হবে। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে কোনও ধরনের গাফিলতি বা বিলম্ব বরদাস্ত করা হবে না।

নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত গাইডলাইন মেনে দ্রুত সিদ্ধান্ত নিতে রাজ্য প্রশাসনকে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলিতে বদলি সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে পুলিশ বদলি নিয়ে প্রায়ই বিতর্ক তৈরি হয়। তাই নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান নির্বাচনের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।
এখন নজর, নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য প্রশাসন কতটা দ্রুত এই নির্দেশ কার্যকর করতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি কতটা মসৃণভাবে এগোয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment