আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তরবঙ্গ থেকেই ভোট প্রচারের সূচনা,আজ এক দিনে মুখ্যমন্ত্রীর তিনটি সভায়,তৃণমূলের শক্তি প্রদর্শন

Published on: March 25, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৫ মার্চঃ উত্তরবঙ্গকে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন মমতা ব্যানার্জী। ডুয়ার্সের চালসায় গতকালের সভার পর আজও তাঁর ব্যস্ত কর্মসূচি জারি থাকছে উত্তরবঙ্গ জুড়ে। এক দিনে তিনটি গুরুত্বপূর্ণ জনসভা করে দলীয় প্রার্থীদের সমর্থনে বার্তা পৌঁছে দেবেন তিনি।

আজকের কর্মসূচির শুরু জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে বেলা বারোটায় জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

ময়নাগুড়ির সভা শেষে হেলিকপ্টারে করে তিনি রওনা দেবেন ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার ঠাকুরনগরে। সেখানে জাবড়াভিটা হাই স্কুল মাঠে আয়োজিত সভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মার পক্ষে প্রচার করবেন তিনি। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা এবং বিশেষ হেলিপ্যাডের ব্যবস্থাও করা হয়েছে।

এরপর দিনের শেষ সভার জন্য মুখ্যমন্ত্রী উড়ে যাবেন নকশালবাড়ি। নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকারের সমর্থনে বক্তব্য রাখবেন তিনি।

এক দিনে তিনটি জনসভা থেকে স্পষ্ট, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েই নির্বাচনী লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক সভা রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়িয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment