জলপাইগুড়ি, ২৩ এপ্রিলঃ ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব পালনে অবিচল থেকে পরস্পরের ভরসায় বুথে পৌঁছলেন এক বৃদ্ধ দম্পতি।জলপাইগুড়ি বিধানসভার ১৭/৭৫ নম্বর বুথে যা নজর কেড়েছে অনেকের।
জানা যায়, মিশি কুমারী লামা (৮০) ও প্রকাশ লামা (৮২) দুজনেই শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও একে অপরের ভরসায় ভোট দিতে পৌঁছন। বয়সজনিত অসুস্থতা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তাদের এই আগ্রহ উপস্থিত সকলের নজর কেড়েছে।
একে অপরকে ধরে ধীরে ধীরে বুথে গিয়ে ভোট দেন তারা। এই দৃশ্য অনেকের কাছেই অনুপ্রেরণার, যেখানে শারীরিক অসুবিধা সত্ত্বেও ভোটদানের গুরুত্বকে তুলে ধরলেন এই প্রবীণ দম্পতি।





