আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে আবার সক্রিয় ইডি, এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে তলব মণীশ জৈন ও কুন্তল ঘোষ

Published on: March 11, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আবারও গতি বাড়ছে নিয়োগ দুর্নীতির তদন্তে। ইডি এবার সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন-এর নিয়োগ কেলেঙ্কারি মামলায়। সূত্রের খবর, এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ-কে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে আগামী সপ্তাহে তাঁদের কলকাতায় ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও একই মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। অন্যদিকে মণীশ জৈনকেও পূর্বে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল এবং তিনি ইডির দফতরে গিয়ে হাজিরা দেন। তদন্তের অগ্রগতির স্বার্থে তাঁকে ফের ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে চলতি মাসের শুরুতেই তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইডি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়-কেও নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর বর্তমানে দু’জনেই জামিনে রয়েছেন। তবে তদন্তকারী মহলের দাবি, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও তাঁদের নাম বারবার সামনে এসেছে। সেই কারণেই আবার তাঁদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত বছর নভেম্বর মাসে জামিন পাওয়ার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর নাম ফের সামনে আসায় রাজনৈতিক অস্বস্তি আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment