আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গ্যাস সিলিন্ডারের লাইনে দাঁড়িয়েই মৃ*ত্যু ৬৬ বছরের বৃদ্ধের, পঞ্জাবে তীব্র গ্যাস সংকট ঘিরে চাঞ্চল্য

Published on: March 14, 2026
---Advertisement---

 খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ মার্চঃ পঞ্জাবে রান্নার গ্যাসের তীব্র সংকটের মধ্যে সামনে এল এক হৃদয়বিদারক ঘটনা। গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে মৃত্যু হল ৬৬ বছরের এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম ভূষণ কুমার মিত্তল। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে গ্যাস সংকট ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র।

ঘটনাটি ঘটেছে বর্নালা জেলার সেহনা ব্লকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খুব ভোরেই গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য লাইনে দাঁড়ান ভুষণ কুমার মিত্তল। সকাল প্রায় আটটার দিকে তিনি একটি কুপন পান এবং জানতে পারেন তাঁর সিরিয়াল নম্বর ২৫।

কিন্তু সময় যত এগোতে থাকে, ততই দীর্ঘ হতে থাকে লাইনের অপেক্ষা। প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও তাঁর হাতে সিলিন্ডার পৌঁছায়নি। সকাল প্রায় দশটার দিকে আচমকাই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষজন তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর গ্যাস সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু বারনালাই নয়, পঞ্জাবের বিভিন্ন এলাকাতেই বর্তমানে রান্নার গ্যাসের জোগানে ঘাটতির অভিযোগ উঠছে। প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে বহু জায়গায় গ্যাস সিলিন্ডার পেতে এখনও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে।

গ্যাসের এই সংকটের প্রভাব পড়ছে ছোট ব্যবসা, হোটেল এবং রেস্তোরাঁ শিল্পেও। অনেক ব্যবসায়ী জানিয়েছেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় রান্না চালানোই কঠিন হয়ে পড়ছে।

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনেকেই বিকল্প হিসেবে ইনডাকশন বা বৈদ্যুতিক রান্নার যন্ত্র ব্যবহার শুরু করেছেন। পাশাপাশি অতিরিক্ত মজুত রুখতে গ্যাস বুকিংয়ের ব্যবধানও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। তবুও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বহু জায়গাতেই সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment