আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের সময় বাড়িতে আসা আত্মীয়কেও বিদায় জানাতে হবে? নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের

Published on: April 22, 2026
---Advertisement---

কলকাতা, ২২ এপ্রিলঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার সাধারণ মানুষের ব্যক্তিগত পরিসরেও নজরদারি বাড়ানোর নির্দেশ জারি হয়েছে। বহুতল আবাসনগুলিকে ঘিরে নতুন এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট চলাকালীন কোনও বহুতল আবাসনে শুধুমাত্র সেই বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটাররাই থাকতে পারবেন। অর্থাৎ, ওই সময়ের মধ্যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা অন্য এলাকা কিংবা ভিন রাজ্য থেকে আসা অতিথিদের সেখানে থাকার অনুমতি দেওয়া হবে না।

নির্দেশ অনুযায়ী, যদি কোনও বহুতলে বহিরাগতদের অবস্থান ধরা পড়ে, তবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি পুলিশকে আবাসনগুলির ‘গেস্ট রেজিস্টার’ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়ি বাড়ি তল্লাশিও চালানো হতে পারে বলে সূত্রের খবর।

এই সিদ্ধান্ত সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। পরিবারের কেউ বাইরে থেকে এলে তাঁদের কোথায় রাখা হবে, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে কমিশনের বক্তব্য, ভোটকে সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে এই পদক্ষেপ জরুরি। নিয়ম সবার জন্যই সমানভাবে প্রযোজ্য এবং তা মেনে চলতে হবে বলেই জানানো হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আগে এই নতুন নির্দেশ রাজ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment