আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দিনহাটা ২ নম্বর ব্লক, প্রস্তুত নির্বাচনী কর্মীরা

Published on: April 14, 2026
---Advertisement---

দিনহাটা, ১৪ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিনহাটায় প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দিনহাটা দুই নম্বর ব্লকের DCRC (ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার)-এ একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে সাহেবগঞ্জ এলাকায় অবস্থিত দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা নাগাদ শুরু হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ভারত সিং-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। পাশাপাশি উপস্থিত ছিলেন পোলিং পার্সোনেল, মাইক্রো অবজার্ভার এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন।

এদিনের কর্মসূচিতে ভোট কর্মীদের নির্বাচন পরিচালনার বিভিন্ন নিয়মকানুন বিস্তারিতভাবে ব্যাখ্যা করে জানানো হয়। ইভিএম ও ভিভিপ্যাট মেশিন ব্যবহারের সঠিক পদ্ধতি, ভোটগ্রহণের সময় করণীয়, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং ভোটের দিন আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত আধিকারিকরা বলেন, ভোট কর্মীদের প্রতিটি ধাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি, যাতে কোনও রকম বিভ্রান্তি বা সমস্যা না হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে যাতে নির্ভুলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। বিশেষ করে প্রথমবার দায়িত্ব পাওয়া কর্মীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সহায়ক বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে, দিনহাটার এই DCRC (ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার)কেন্দ্রকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মোট ১৪টি টিম মোতায়েন করা হয়েছে এই এলাকায়। দিনরাত টহলদারি চালানো হচ্ছে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। DCRC-(ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার)তে ভোটের সামগ্রী সংরক্ষণ ও বণ্টনের কাজ হয়, ফলে এই জায়গাটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রশাসনের এক আধিকারিক জানান, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে কোনও রকম খামতি রাখা হচ্ছে না। প্রতিটি পদক্ষেপ নজরদারির আওতায় রয়েছে।”

এছাড়াও, পুরো প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। ভোটের আগে ও পরে প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই প্রস্তুতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগে নির্বাচন আরও শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

সব মিলিয়ে, দিনহাটার DCRC-(ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার)তে প্রশাসনের এই বিশেষ কর্মসূচি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থাপনা স্পষ্ট করে দিচ্ছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। সুষ্ঠু নির্বাচনই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment