আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গায় সাবলু বর্মণের সমর্থনে দেবের সভা, উপচে পড়ল ভিড়

Published on: April 20, 2026
---Advertisement---

ঘোকসাডাঙ্গা, ২০ এপ্রিল: প্রথম দফার ভোট প্রচার প্রায় শেষ লগ্নে পৌঁছতেই জোর কদমে প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল। সোমবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবলু বর্মণের সমর্থনে ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নবগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল এক জনসভা। সভায় উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ ও জনপ্রিয় চিত্রনায়ক দেব (দীপক অধিকারী)। তার উপস্থিতিতে মাঠে উপচে পড়ে জনসমাগম।

সভামঞ্চ থেকে দেব বলেন, তিনি ভোট চাইতে আসেননি, বরং প্রার্থী সাবলু বর্মণের জন্য আশীর্বাদ চাইতে এসেছেন। তিনি জোর দিয়ে বলেন, কোনও দল ছোট বা বড় নয়, কাজের মাধ্যমেই দলের মূল্যায়ন হয়। বক্তব্যে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী ও সবুজ সাথীর উল্লেখ করেন এবং এগুলির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে বলে দাবি করেন।

বিরোধীদের নাম না করে দেব বলেন, ধর্মের ভিত্তিতে ভোট নয়, নির্বাচন হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নকে কেন্দ্র করে। তিনি মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, যারা কাজ করেছে তাদেরই সমর্থন করতে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারা বজায় রাখতে সাবলু বর্মণকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, “ঘরের ছেলে” সাবলু বর্মণকে জয়ী করে এলাকার উন্নয়নের পথ আরও সুগম করতে হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment