আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বেলুড় মঠে ভক্তসমাগম,সাড়ম্বরে পালিত শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি

Published on: February 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারিঃ বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংস-এর ১৯১তম জন্মতিথি। বৃহস্পতিবার এই পবিত্র তিথি উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গণে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। উৎসবের আমেজে সেজে ওঠে গোটা মঠ চত্বর। ভোর থেকেই ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে গঙ্গার তীরে অবস্থিত এই তীর্থক্ষেত্রে।

ভোর সাড়ে ৪টেয় শ্রীশ্রীঠাকুরের মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। মঙ্গলারতির পর ঊষাকীর্তন, বেদপাঠ ও স্তবগানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ধূপ-ধুনোর সুগন্ধ ও মন্ত্রোচ্চারণে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। সূর্যের আলো ফুটতেই ভক্তদের ঢল আরও বাড়তে থাকে। অনেকে পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ কেউ দূরদূরান্ত থেকে একাই এসেছেন এই বিশেষ দিনে ঠাকুরের দর্শন লাভের আশায়।

মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিয়মিত পুজো-অর্চনার পাশাপাশি ভজন, ভক্তিগীতি, গীতিআলেখ্য, তালবাদ্য ও যন্ত্রসঙ্গীতের আসর বসেছে। বিশেষ ধর্মসভারও আয়োজন করা হয়েছে, যেখানে শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শ, মানবধর্ম ও সার্বজনীনতার বাণী নিয়ে আলোচনা করছেন সন্ন্যাসী ও বিশিষ্ট বক্তারা। তাঁর ‘যতো মত ততো পথ’-এর শিক্ষাই আজও মানবসমাজকে ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয় বলে মত ভক্তদের।

রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, দেশের নানা প্রান্ত এবং বিদেশ থেকেও বহু ভক্ত এই তিথিতে বেলুড় মঠে উপস্থিত হয়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ঠাকুর দর্শন করছেন তাঁরা। আগত ভক্তদের জন্য প্রসাদ বিতরণের সুব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক ও প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাদিন ধরে পূজা, ভক্তিগান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উদ্‌যাপন চলবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। আধ্যাত্মিক আবহ ও ভক্তির স্রোতে ভাসছে বেলুড় মঠ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment