দিনহাটা, ১ ফেব্রুয়ারিঃ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এস আই আর এর শুনানিতে মাধ্যমিকের এডমিট কার্ড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু সেই নির্দেশিকাকে অমান্য করেই দিনহাটা ১ বিডিও অফিসে দেখা গেল অন্য চিত্র।
এদিন ব্লক প্রশাসনের অফিসে চলছিল এস আই আর এর শুনানি পর্ব। বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের হিয়ারিং পর্ব চলাকালীন সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুনানিতে আসা সাধারণ মানুষদের মাধ্যমিকের এডমিট কার্ড নিতে অস্বীকার করে এমনকি রিসিভ কপিতে এডমিট কার্ডের অপশন কেটে দেয়।এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ তারা যখন শুনানিতে হাজির হয় তখন সেখানকার কর্তব্যরত অবজারভার রিসিভ কপিতে মাধ্যমিকের এডমিট কার্ড অপশনটি কেটে দেন। যদিও পরবর্তীতে ক্ষোভের মুখে সেই অবজারভার শিকার করেন তিনি ভুল করে এটা করেছেন এবং ১০-১২ জন ভোটারের শুনানির ক্ষেত্রেই এটা হয়েছে ভবিষ্যতে আর এমনটা করবেন না।





