আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুব সাথী প্রকল্পে ফরম ফিলাপে উপচে পড়া ভিড়, কালিরঘাটে ক্যাম্প পরিদর্শনে তপন কুমার গুহ

Published on: February 16, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৬ ফেব্রুয়ারিঃ বেকার যুবকদের সহায়তায় রাজ্য সরকারের উদ্যোগ যুব সাথী প্রকল্প ঘিরে ব্যাপক সাড়া পড়ল শীতলকুচিতে। খলিশামারি গ্রাম পঞ্চায়েত-এর অন্তর্গত কালিরঘাট কমিউনিটি হল প্রাঙ্গণে সোমবার আয়োজিত ফরম ফিলাপ ক্যাম্পে সকাল থেকেই দেখা যায় উপচে পড়া ভিড়। বড় কৈমারী অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে বহু যুবক-যুবতী উপস্থিত হন।

ক্যাম্পের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সেখানে উপস্থিত হন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ। তিনি ফরম ফিলাপ প্রক্রিয়া, নথি যাচাই এবং আবেদনকারীদের সুবিধা-অসুবিধার দিকগুলি পরিদর্শন করেন। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন।

স্থানীয়দের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর এই প্রকল্প এলাকার বহু বেকার যুবকের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি সাময়িক আর্থিক সহায়তা পেয়ে স্বস্তি মিলবে।

তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনকে সামনে রেখেই এই কর্মসূচি জোরদার করা হয়েছে। যদিও সেই অভিযোগ নাকচ করে তপন কুমার গুহ জানান, “এটি কোনও নির্বাচনী কর্মসূচি নয়। বেকার যুবকদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। জনসেবাই আমাদের অঙ্গীকার।”

দিনভর ক্যাম্প চত্বরে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামীতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফরম ফিলাপ ও নথি যাচাইয়ের কাজ চলবে, যাতে এলাকার সকল যোগ্য যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment