আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘অন্নপূর্ণা যোজনা’র নামে ফর্ম বিতরণ, মানিকচকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগে সরব সিপিএম প্রার্থী

Published on: April 18, 2026
---Advertisement---

মালদা, ১৮ এপ্রিলঃ মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপের মাঝেই উঠল নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ। সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহার অভিযোগ, বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের পক্ষ থেকে ভোটের আগে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

অভিযোগ অনুযায়ী, মানিকচকের মথুরাপুর অঞ্চলের ৯১ নম্বর বুথের রায়পাড়া গ্রামে একটি আমবাগানে ‘অন্নপূর্ণা যোজনা’র নামে ফর্ম বিতরণ করা হয়েছে। সেই কর্মসূচিতে বিজেপি প্রার্থীর স্ত্রী-সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন বলেও দাবি সিপিএমের।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা বলেন, “সরকারে আসার আগেই বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরনের কার্যকলাপ আদর্শ আচরণবিধির পরিপন্থী।”

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি শিবির। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে মানিকচকে চড়ছে রাজনৈতিক পারদ। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment