কোচবিহার, ১৮ জানুয়ারি : আমার পাড়া আমার সমাধান প্রকল্পে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।আজ রবিবার ওই ওয়ার্ডের একাধিক ড্রেন ও কালভার্ট নির্মাণের কাজের সূচনা হয়।
অভিযোগ,সামান্য বেশি বৃষ্টিতেই জলমগ্ন হয়ে উঠত ওই এলাকার রাস্তা। ড্রেনগুলি ভরে যেত।ফলে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে।সমস্যা মেটাতে প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয় করে কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি বুথের ড্রেন হবে।
এছাড়াও কালভার্টের কাজেরও সূচনা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনা আহমেদ ৬ নম্বর ওয়ার্ডের, কাউন্সিলর শুভ্রাংশু সাহা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা প্রমুখ। নারকেল ফাটিয়ে কাজের সূচনা হয়।





