আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইভিএমে কারচুপির অভিযোগ খারিজ কমিশনের, জিপিএস ট্র্যাকিংয়ে নজরদারি কড়া

Published on: April 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ এপ্রিলঃ প্রথম দফার নির্বাচনে উৎসবের আবহেই ভোট দিয়েছেন বাংলার মানুষ। প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে ১২৫টি আসনে। তবে ভোট মিটতেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে শাসক ও বিরোধী দু’পক্ষই। এমনকী এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। যদিও সেই আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, “এবারই প্রথম বাংলায় ইভিএমে জিপিএস ট্র্যাকিং ব্যবহার করা হয়েছে। ফলে যন্ত্রের অবস্থান ও গতিবিধি সবসময় নজরে রাখা হচ্ছে। কারচুপির কোনও সুযোগ নেই।” তিনি আরও জানান, রিজার্ভ ইভিএম ও আলো সংক্রান্ত কিছু অভিযোগ এলেও দ্রুত তার সমাধান করা হয়েছে।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করছে কমিশন। কলকাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট থাকায় প্রশাসন বিশেষ সতর্ক। সেই কারণেই পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে উচ্চপর্যায়ের বৈঠক করেন মনোজ আগরওয়াল। সেখানে রাজনৈতিক দল, পুলিশ পর্যবেক্ষক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়।

রিপোল প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিয়েছেন সিইও। তাঁর কথায়, “প্রথম দফায় যে অভিযোগগুলি এসেছে, তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আমরা সন্তুষ্ট। তাই পুনর্নির্বাচনের প্রয়োজন হয়নি।” তিনি জানান, বুথের ১০০ মিটারের মধ্যে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল এবং প্রতিটি বুথেই নজরদারি ক্যামেরা ছিল।

সব মিলিয়ে কমিশনের দাবি, ভোট প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুরক্ষিত ছিল এবং আগামী দফাতেও সেই ধারা বজায় থাকবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment