আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সংসদ অভিযানের আগে কেন্দ্রের ‘যোগাযোগ’-এর দাবি সিজেপির, নাড্ডার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

Published on: July 20, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ২০ জুলাইঃ সংসদ অভিযানের উত্তপ্ত আবহের মধ্যেই আলোচনার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের দাবি, দীর্ঘ আন্দোলন ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনের পর অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সূত্রেই সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে যান দলের দুই মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

সোমবার সকালে সমাজমাধ্যমে সৌরভ দাস জানান, সরকারের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি লেখেন, সিজেপির প্রতিনিধিরা নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং আন্দোলনের দাবি নিয়ে খোলামেলা আলোচনা করবেন। তাঁর দাবি, বিপুল সংখ্যক ছাত্র-যুব আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে তাঁরা আশাবাদী।

এর আগে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারেও সৌরভ দাবি করেন, এই প্রথম সরকারি স্তরে তাঁদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। যদিও সরকারের কোন প্রতিনিধি আলোচনার প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তাঁর বক্তব্য, সিদ্ধান্ত এখন কেন্দ্রের হাতেই।

এই আবহেই অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও অবস্থান কিছুটা নমনীয় করেছেন। খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, সরকারের কাছে রাখা তিনটি শর্তের যে কোনও একটি পূরণ হলেই তিনি অনশন প্রত্যাহার করতে প্রস্তুত। তাঁর অন্যতম দাবি, দেশের শিক্ষাব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করতে হবে অথবা শিক্ষা সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দিতে হবে।

অন্য দিকে, আলোচনার সম্ভাবনা তৈরি হলেও পূর্বঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচি থেকে সরে আসেনি সিজেপি। যন্তর মন্তর ও সংসদ চত্বর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। প্রায় ১০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের কেরল ভবন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হলেও সংসদের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ। আলোচনার সম্ভাবনা ও আন্দোলনের মুখোমুখি অবস্থান দুইয়ের মাঝেই রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment