আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দু’দিনের সফরে কোচবিহারে মুখ্যমন্ত্রী: প্রশাসনিক বৈঠক ও বড় রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: December 8, 2025
---Advertisement---

কোচবিহার, ৮ ডিসেম্বরঃ আজ দু’দিনের সফরে কোচবিহারে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকে ফের আকাশ পথে কোচবিহারে আসবেন তিনি। এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টার নামবে মুখ্যমন্ত্রীর। রাজ্য রাজনীতিতে উত্তপ্ত সময়ে উত্তরবঙ্গের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কোচবিহারে পৌঁছে মুখ্যমন্ত্রী বিকেল ৪টা নাগাদ রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করবেন। জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং চলতি সরকারি প্রকল্পগুলি নিয়ে তিনি বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। দলীয় সূত্রের দাবি, সেখানেই রাতে জেলা নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী।

মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করতে পারেন। এরপরই রাসমেলা মাঠে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভা, যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “কোচবিহারের লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা তাঁকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত।”

রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। তার মধ্যে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর (SIR) নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতেই মুখ্যমন্ত্রী জেলায়-জেলায় সফর করছেন। বনগাঁ, মালদহ, মুর্শিদাবাদের পর এবার উত্তরবঙ্গের কোচবিহারে তাঁর সভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রবিবার এবিএন শীল কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ট্রায়াল রান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। রাসমেলা মাঠ, সার্কিট হাউস, এবিএন শীল কলেজ ও রবীন্দ্রভবন চত্বরে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি সংবলিত অসংখ্য ব্যানার। কলেজের সামনে বেশ কয়েকটি ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে দ্রুতগতিতে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের মধ্য দিয়ে এসআইআর বিতর্ক, নির্বাচনের প্রস্তুতি এবং উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ সবটিই নতুন দিক পেতে পারে বলে মনে করছেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment