আলিপুরদুয়ার, ১৬ এপ্রিলঃ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগির ষড়যন্ত্র করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এদিন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোট কাটার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিজেপিকে রাজনৈতিকভাবে এই জেলার মাটিতে পরাজিত করুন।”
উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন যে, আসন্ন নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল শিবির।
তিনি আরও বলেন, “ওদের সঙ্গে আমাদের পার্থক্য কী জানেন? আমরা সমস্যার সমাধান করি, আর ওরা অত্যাচার করে এবং মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করে।”
সাধারণ মানুষের কাছে বিজেপির থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি নিজের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।




