আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদায় পোস্টাল ব্যালট ঘিরে বিশৃঙ্খলা, বিক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা

Published on: April 20, 2026
---Advertisement---

মালদা, ২০ এপ্রিলঃ পোস্টাল ব্যালটে ভোটদানকে কেন্দ্র করে মালদহ জেলায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে ইংরেজ বাজারের মালদহ মডেল মাদ্রাসা স্কুলে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোট দিতে এসে বিভ্রান্তির মুখে পড়েন। তাঁদের জানানো হয়, যে বিধানসভা কেন্দ্রে তাঁরা দায়িত্ব পালন করবেন, সেখানেই গিয়ে ভোট দিতে হবে। এই নির্দেশ ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজ বাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু এবং বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম বাদ দেওয়া হয়েছে এবং বৈধ ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতেই এই নির্দেশ। তাঁদের দাবি, পোস্টাল ব্যালটের ভোট সংশ্লিষ্ট কেন্দ্রেই গ্রহণ করতে হবে।

অন্যদিকে বিজেপির প্রার্থী অম্লান ভাদুড়ি পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূল পরাজয়ের আশঙ্কায় পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রশাসন নবান্নের নির্দেশে কাজ করছে।

ভোটকর্মীদের দাবি, হাতে মাত্র দু’দিন সময় থাকায় চাঁচল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর বা মালতিপুরে গিয়ে ভোট দেওয়া কার্যত অসম্ভব। এক প্রিসাইডিং অফিসার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরাই ভোট করাব, অথচ নিজের ভোটটাই দিতে পারছি না!”

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment