আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট ঘোষণার আগেই দিনহাটায় কেন্দ্রীয় বাহিনীর বুথ পরিদর্শন

Published on: March 11, 2026
---Advertisement---

দিনহাটা, ১১ মার্চঃ সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবং শুরু হয়েছে বিভিন্ন এলাকায় রুট মার্চ ও বুথ পরিদর্শন। কোচবিহারের দিনহাটা মহকুমাতেও দেখা গেল সেই চিত্র। বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত একাধিক বুথে পরিদর্শন চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এর আগে রাজ্যে এসে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিক বৈঠকে নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যদিকে বর্তমানে রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর। এই প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, প্রায় ৬০ লক্ষ ভোটার বর্তমানে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় রয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, ভোটার তালিকা সম্পূর্ণভাবে চূড়ান্ত না হলে তারা নির্বাচনে অংশ নিতে রাজি নয়।

এরই মধ্যে ভোট ঘোষণার আগেই রাজ্যে প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এত আগে কেন্দ্রীয় বাহিনীর আগমন সাধারণত খুব কমই দেখা যায়। বাহিনীর জওয়ানরা বিভিন্ন জেলায় রুট মার্চ করে পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং ভোটের প্রস্তুতি খতিয়ে দেখছেন।

দিনহাটার সাহেবগঞ্জ থানার এলাকায় এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশ্বাস দেন।

এদিন যে বুথগুলো পরিদর্শন করা হয় তার মধ্যে ছিল বালাকুড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ভুলকির অর্জুন বিদ্যাপীঠ চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয়। প্রশাসন সূত্রে জানা গেছে, অবাধ ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। সেই কারণেই ভোটের আগে প্রতিটি এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment