কোচবিহার, ১ ফেব্রুয়ারি : যথাযোগ্য মর্যাদায় বিশ্ববীর চিলারায়ের ৫১৬ তম জন্ম জয়ন্তী উদযাপন হল কোচবিহারের।রবিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি পালন করা হয়।
কোচবিহার পৌরসভার সামনে থাকা চিলা রায়ের মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান হয় মহাবীর কে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভায় চেয়ারম্যান দিলীপ সাহা প্রমুখ।
রয়েল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে চিলা রায়ের বীরত্ব সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ।





