শীতলকুচি, ১৪ ফেব্রুয়ারি: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে বুথস্তরে তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই শীতলকুচি অঞ্চলের রাণীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল এক বুথ সম্মেলন।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, ব্লক সাধারণ সম্পাদক মদন বর্মন, মহিলা নেত্রী কল্পনা গুহ, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেন মিয়া, শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশংকর অধিকারী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রদীপ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভা থেকে তৃণমূল নেতৃত্বরা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য।নেতৃত্বের দাবি, শীতলকুচি এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এই ধরনের বুথ সম্মেলন আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।





