আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট গণনার আগে ইসলামপুরে বোমাতঙ্ক, চা বাগান থেকে সন্দেহজনক বস্তু উদ্ধার

Published on: May 1, 2026
---Advertisement---

ইসলামপুর, ১ মে: ভোট গণনার ঠিক আগে ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাড়িভিট এলাকার একটি চা বাগান থেকে সন্দেহজনক বস্তু উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলতেই চমকে ওঠেন তাঁরা। ব্যাগের ভিতরে বোমার মতো দেখতে একাধিক বস্তু রয়েছে বলে দাবি করেন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি আদৌ বোমা কি না, তা নিশ্চিত করতে ডাকা হয়েছে বোম স্কোয়াড ও সিআইডি-কে। তাদের বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভোট গণনার আগে এই ধরনের ঘটনার ফলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment