আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শেষলগ্নে বারাকপুরে ‘ব্লকবাস্টার’ রোড শো, রাজের সমর্থনে মাঠে নামছেন শুভশ্রী

Published on: April 25, 2026
---Advertisement---

উত্তর ২৪ পরগনা, ২৫ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে উত্তাপ বাড়ছে বারাকপুরে। এই আবহেই তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী-র সমর্থনে প্রচারে নামছেন তাঁর স্ত্রী, টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গলি । জানা গিয়েছে, রবিবার বিকেল ৩টে থেকে বারাকপুর বিধানসভা কেন্দ্রে রোড শো করবেন শুভশ্রী। লালকুঠি থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত এই প্রচার কর্মসূচি চলবে।

এর আগেও একুশের নির্বাচনে রাজ চক্রবর্তীর প্রচারে শুভশ্রীর উপস্থিতি নজর কেড়েছিল। এবারও সেই তারকাঝলক দেখতে মুখিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। রাজনৈতিক মহলের মতে, তারকা উপস্থিতি ভোট প্রচারে বাড়তি আকর্ষণ তৈরি করবে।

এদিকে রাজ চক্রবর্তী জানিয়েছেন, “কাজের নিরিখেই লড়াই হবে। গত পাঁচ বছরে যতটা সম্ভব উন্নয়ন করার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, মানুষের সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার বারাকপুর থেকে জয়ী হন রাজ চক্রবর্তী। এবারও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র ভরসা ধরে রেখে দ্বিতীয়বার জয়ের লক্ষ্যে প্রচার জোরদার করেছেন তিনি।

সব মিলিয়ে, শেষবেলার এই তারকাখচিত প্রচার বারাকপুরে নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment