আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লাগামছাড়া কাজের চাপ, সাহেবগঞ্জ বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে বিএলও কর্মীরা

Published on: January 16, 2026
---Advertisement---

দিনহাটা, ১৬ জানুয়ারি: রাজ্য নির্বাচন কমিশনের তড়িঘড়ি বৈধ ভোটার বাতিল প্রক্রিয়া এবং অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ পালন করছেন দিনহাটা দুই নম্বর ব্লকের বিএলও রক্ষা কমিটির সদস্যরা।

বিক্ষোভকারী বিএলও কর্মীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাতিল করার চেষ্টা চালাচ্ছে।এই প্রক্রিয়া চালানোয় বিএলওদের উপর অমানুষিক কাজের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তারা দাবি করেছেন।এই অনায্য চাপ ও নির্দেশনার বিরুদ্ধেই শুক্রবার দুপুর বারোটা থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এক দুটি জেলায় ইতিমধ্যে একাধিক ব্লকে বিএলও কর্মীদের গণ-ইস্তফা দেওয়ার ঘটনা ঘটেছে।সেই ধারাবাহিকতায় এখন বিভিন্ন জেলার ব্লক স্তরেও বিএলওরা সংগঠিত হয়ে প্রতিবাদ শুরু করেছেন। এ বিষয়ে বিডিও কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment