আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘দ্বিতীয় শিশমহল’ বিতর্কে কেজরিওয়ালকে নিশানা বিজেপির

Published on: April 25, 2026
---Advertisement---

কলকাতা,২৫ এপ্রিলঃ দিল্লির রাজনীতিতে ফের নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অরবিন্দ কেজরিওয়াল। তথাকথিত ‘দ্বিতীয় শিশমহল’ ইস্যুতে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী পরবেশ বর্মা। এক সাংবাদিক সম্মেলনে পরবেশ কেজরিওয়ালকে ‘দিল্লির রহমান ডাকাত’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি নতুন করে বিলাসবহুল বাসভবন তৈরি করেছেন।

পরবেশ বর্মার অভিযোগ, দিল্লির লোধি এস্টেটের ৯৫ নম্বর বাংলোয় বর্তমানে থাকছেন কেজরিওয়াল। তিনি বলেন, “যিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি বলে দাবি করেন, তাঁর বাসভবনের এই বিলাসিতা প্রশ্ন তুলছে।” সেই সঙ্গে তিনি কিছু ছবিও প্রকাশ করেন, যা তাঁর দাবি অনুযায়ী ওই ‘দ্বিতীয় শিশমহল’-এর।

তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আম আদমি পার্টি। দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং পালটা দাবি করে জানিয়েছেন, প্রকাশিত ছবিগুলি সম্পূর্ণ ভুয়ো। তিনি বলেন, “যে সমস্ত টিভি চ্যানেল এই ছবি প্রচার করছে এবং যারা এই ভুয়ো তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।”

শুধু তাই নয়, আপের তরফে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের দিকেও। তাদের বক্তব্য, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এবং পরবেশ বর্মা যেন নিজেদের বাড়ির দরজা জনসাধারণের জন্য খুলে দেন।

উল্লেখ্য, এর আগেও ‘শিশমহল’ ইস্যুতে কেজরিওয়ালকে নিশানা করেছিল বিজেপি। তখন প্রকাশিত নথি অনুযায়ী, ওই বাড়ির সংস্কারে প্রায় ৪৪.৭৮ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়। ফলে নতুন করে এই বিতর্ক রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment